প্রতিবন্ধী কিশোরীকে আখখেতে নিয়ে ধর্ষণচেষ্টা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সুনামগঞ্জের তাহিরপুরের এক প্রতিবন্ধী কিশোরীকে তুলে আখখেতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে সুজন মিয়া নামে এক যুবকের কাছে।কিশোরীর

2025-04-06T21:21:24+00:00
2025-04-06T21:21:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রতিবন্ধী কিশোরীকে আখখেতে নিয়ে ধর্ষণচেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ৯:২১ পিএম   (ভিজিট : ৩৫৩)
X

সুনামগঞ্জের তাহিরপুরের এক প্রতিবন্ধী কিশোরীকে তুলে আখখেতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে সুজন মিয়া নামে এক যুবকের কাছে।

কিশোরীর (১৬) বাবা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মা এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত সুজন মিয়া (২২) উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের অলিপুর (বাগগাঁও) গ্রামের শফিক মিয়ার ছেলে।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবন্ধী কিশোরী গত পহেলা এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বাড়ির টিউবওয়েলে হাত মুখ ধোয়ার জন্য ঘর থেকে বের হয়। এ সময় প্রতিবেশী যুবক সুজন গলাচেপে ধরে তাকে গ্রামের পার্শ্ববর্তী আখখেতে তুলে নিয়ে যায়। সেখানে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। ঘরে ফিরতে বিলম্ব হওয়ায় কিশোরীর মা প্রতিবেশীদের নিয়ে মেয়ের খোঁজে বের হন। মেয়ের চিৎকার শুনে আখখেতে গেলে সুজন কৌশলে পালিয়ে যায়।

তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার এসআই পংকজ দাশ বলেন, অভিযোগ পেয়ে শুক্রবার তদন্তে যাই। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy