কালিহাতীতে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চালক নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চালক নিহত হয়েছেন এবং আহত হয়েছে এক শিশু।সোমবার (৭ এপ্রিল) দুপুর

2025-04-07T19:51:15+00:00
2025-04-07T19:51:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চালক নিহত
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৭:৫১ পিএম   (ভিজিট : ৯৫)
X

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চালক নিহত হয়েছেন এবং আহত হয়েছে এক শিশু।

সোমবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের চর ভাবলা (দুই নম্বর) ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দীন জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা এইচডি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। একই সময় টাঙ্গাইল থেকে যমুনা সেতুর দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। মহাসড়কের চর ভাবলা দুই নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে বাসটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হন। এছাড়া, মোটরসাইকেলে থাকা ১১ বছরের একটি শিশু আহত হয়।

ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে। এই দুর্ঘটনা হওয়ার ফলে মহাসড়কের দু’পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরবর্তীতে বাস এবং মোটরসাইকেলটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত মোটরসাইকেল চালকের পরিচয় এখনও জানা যায়নি। তার লাশটি উদ্ধার করে যমুনা সেতু পূর্ব থানায় রাখা হয়েছে এবং পরিচয় পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে তা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy