গাজাবাসীর সমর্থনে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহত হরতালের সমর্থনে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভূঞাপুর উপজেলা শাখার

2025-04-07T20:28:13+00:00
2025-04-07T20:28:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজাবাসীর সমর্থনে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৮:২৮ পিএম   (ভিজিট : ২১৬)
X

বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহত হরতালের সমর্থনে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভূঞাপুর উপজেলা শাখার ও সকল শ্রেণীর মুসলিম তাওহীদি জনতা।

সোমবার বিকেলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রথমে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে আসর নামাজ শেষে খন্ড খন্ড মিছিল এসে কেন্দ্রীয় মসজিদের সামনে সমবেত হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বাসস্ট্যান্ড চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, হজরত মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান মুফতি শামীম, হাফেজ মাওলানা মনোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন নেতা আল মামুন আজাদী, উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান ভুট্টো, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রবিউল আলম, হযরত তরিকুল ইসলাম, মাওলানা মোঃ ইসমাইল হোসেন, হাফেজ মাওলানা মুফতি মুঞ্জুরুল ইসলাম সহ ভূঞাপুরের শীর্ষস্থানীয় ওলামাগণ।

এ সময় বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চায়’, ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’ ‘এ জিহাদে জিতবে কারা বিশ্বনবীর সৈনিকেরা’ ‘বিশ্ব মুসলিম এক হও, ফিলিস্তিন স্বাধীন করো', 'নারায়ে তাকবির আল্লাহু আকবর, ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ সহ বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, অতি বিলম্বে ইসরাইলের গাজাবাসীদের উপর হামলা বন্ধের দাবি জানান এবং ইসরাইলের সকল প্রকার পণ্য বয়কট করার ঘোষণা দেন তারা। তারা আরও বলেন, ইসরাইলের বিরুদ্ধে যেকোনো প্রকার জিহাদ করতে প্রস্তুত আছেন বলে জানান তারা। সমাবেশ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং ফিলিস্তিনে শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন- ভূঞাপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ সিরাজুল ইসলাম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy