খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে মন্তব্য করায় মসজিদের ইমাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ফেসবুকে পোস্টের কমেন্টে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে হওয়া মামলায় এক ইমামকে গ্রেপ্তার

2025-04-08T15:16:15+00:00
2025-04-08T15:16:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে মন্তব্য করায় মসজিদের ইমাম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৩:১৬ পিএম   (ভিজিট : ৩৪৬)
X

ফেসবুকে পোস্টের কমেন্টে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে হওয়া মামলায় এক ইমামকে গ্রেপ্তার করেছে ঢাকার সাভারের আশুলিয়া থানা পুলিশ।

মুফতি এবাদুল ইসলাম ফরিদী নামের ওই ব্যক্তিকে সোমবার রাতে বরিশাল থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে আশুলিয়া থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়।

মামলার বাদী আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ–সভাপতি আতাউর রাহিম এজাহারে উল্লেখ করেন, গত ৫ এপ্রিল ওই ইমাম তার ফেসবুক আইডি থেকে একটি পোস্টের কমেন্ট বক্সে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

তিনি জানান, ওই কমেন্ট নিয়ে দলের নেতা–কর্মীদের মাঝে ক্ষোভ ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এ কারণে তিনি এই ঘটনায় আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy