ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে বাবা-ছেলেসহ নিহত ৭

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে বাবা-ছেলেসহ সাত জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় কমপক্ষে ৩৩ জন আহত

2025-04-08T15:28:24+00:00
2025-04-08T15:28:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে বাবা-ছেলেসহ নিহত ৭
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৩:২৮ পিএম   (ভিজিট : ১৬৮)
X

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে বাবা-ছেলেসহ সাত জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই জন নারী ও তিন জন পুরুষ রয়েছেন।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলা সদরের বাখুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে ননগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের বাসিন্দা জোয়ার সর্দার (৬৫), তার ছেলে ইমান (২৮), ফজিরুন নেছা (৬০), শ্রাবন হাসান (৪০), আজিবুর (৪৩), ভারতি সরকার (৪০) ও দীপা খান (৩৪)।

জানা গেছে, মুকসুদপুর থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসছিল ফারাবি পরিবহন নামে একটি লোকাল বাস। বাসটি বাখুন্ডা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে উল্টে যায়। এতে সাত জন মারা যান। এ ছাড়া আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে সাত জনকে মৃত অবস্থায় ও ৩১ জনকে আহত অবস্থায় উদ্ধার করি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy