ইলিশের বাড়ি ভোলা, বিভাগ বরিশাল: মৎস্য উপদেষ্টা

বরিশাল ব্যুরো

সারাবাংলা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘দেশে ইলিশের যে সরবরাহ হয় তার মধ্যে ৬৫.৮৮ শতাংশ ইলিশ

2025-04-08T16:26:28+00:00
2025-04-08T18:05:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইলিশের বাড়ি ভোলা, বিভাগ বরিশাল: মৎস্য উপদেষ্টা
বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৪:২৬ পিএম  আপডেট: ০৮.০৪.২০২৫ ৬:০৫ পিএম  (ভিজিট : ১৯৮)
X

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘দেশে ইলিশের যে সরবরাহ হয় তার মধ্যে ৬৫.৮৮ শতাংশ ইলিশ আসে বরিশাল বিভাগ থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি ইলিশ আসে ভোলা থেকে। এ কারণে বলা যায়, ইলিশের বাড়ি ভোলা এবং বিভাগ বরিশাল।’

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিত জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলেদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দাদনের জালে আটকা পড়ায় ইলিশসংশ্লিষ্ট কাজগুলো করতে পারছেন না মহাজনের কারণে। এ থেকে মুক্তি পেতে আপনারা সহজ শর্তে ঋণ চাচ্ছেন। এ জন্য মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক করার চেষ্টা চলছে। এ ব্যাংক করতে পারলে আপনারা সহজ শর্তে ঋণ পাবেন। একই সঙ্গে খাদ্যসহায়তার বাড়ানোর বিষয়টি নিয়ে কাজ চলছে।’ এ সময় জাটকা নিধন থেকে বিরত থাকতে জেলেদের আহ্বান জানান উপদেষ্টা।

তিনি আরও বলেন, ‘নদীতে এখন জাটকা আছে। এগুলো ধরা বন্ধ হলে ইলিশে পরিণত হবে। ইলিশের উৎপাদন বাড়লে বিদেশে রফতানি করা যাবে। জাটকা বড় হতে দিতে হবে, এর বিকল্প নেই। জাটকা ধরা বন্ধ করতে অবৈধ জাল উৎপাদন বন্ধ করতে হবে। এর জন্য আমরা ফ্যাক্টরিতে পর্যন্ত অভিযান পরিচালনা করবো। জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করছি তা শাস্তি ঘোষণার জন্য না, সচেতনতা বাড়ানোর জন্য।’

উপদেষ্টা বলেন, ‘জাটকা সংরক্ষণ অভিযান যথেষ্ট ফলপ্রসূ হচ্ছে। ইতোমধ্যেই প্রায় ৪৪ হাজার কোটি মা ইলিশ সংরক্ষণ করা সম্ভব হয়েছে। আগে নিষেধাজ্ঞা ৬৬ দিন ছিল, আমরা সেটা কমিয়ে ৫৮ দিন করেছি।’

মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. আব্দুর রউফের সভাপতিত্বে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জল হোসেন, বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, বাংলাদেশ কোস্টগার্ড (ভোলা) দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ ও জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ মৎস্য অধিফতরের কর্মকর্তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy