বন্ধুকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণচেষ্টা, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নেত্রকোনার পূর্বধলায় তরুণীর ব্লেডের আঘাতে প্রেমিকের বন্ধু পারভেজ (২৫) নামের এক যুবকের গোপনাঙ্গ কেটে ফেলার ঘটনা ঘটেছে।গতকাল সোমবার

2025-04-08T16:56:56+00:00
2025-04-08T16:56:56+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বন্ধুকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণচেষ্টা, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৪:৫৬ পিএম   (ভিজিট : ১৭৪)
X

নেত্রকোনার পূর্বধলায় তরুণীর ব্লেডের আঘাতে প্রেমিকের বন্ধু পারভেজ (২৫) নামের এক যুবকের গোপনাঙ্গ কেটে ফেলার ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার (৭ এপ্রিল) বিকেলে রাজধলা বিলের পশ্চিম পাশে এ ঘটনাটি ঘটে। আহত পারভেজ উপজেলা সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামের মান্নাফ মিয়ার ছেলে। ওই তরুণী জাহিদ নামের এক যুবকের প্রেমিকা। তিনি উপজেলার স্থানীয় একটি ডিগ্রি কলেজের স্নাতক পড়ুয়া শিক্ষার্থী।

স্থানীয়দের হাতে আটক ওই তরুণী জানান, তার প্রেমিক জাহিদের সঙ্গে দেখা করতে তিনি বিকেল ৪টার দিকে উপজেলা রাজধলা বিলপাড়ে যান। এসময় প্রেমিক জাহিদ ফোনে তার বন্ধু পারভেজকে সেখানে ডেকে নেন। পরে তারা দুজন মিলে তাকে বিলের পশ্চিম পাশে একটি বাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। 

এসময় ওই তরুণীর ব্যাগে থাকা একটি ব্লেড দিয়ে পারভেজের গোপনাঙ্গে আঘাত করে। এতে পারভেজের সেই অঙ্গের অর্ধেক কেটে যায়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা ওই তরুণীকে আটক করলেও পরে ছেড়ে দেয়।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, যুবকের গোপনাঙ্গের প্রায় অর্ধেকটা কেটে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy