ঘাটাইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাককচাপায় আকিল মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮এপ্রিল) সকালে সাগরদিঘি-ঘাটাইল আঞ্চলিক সড়কের চাম্মলকুড়ি

2025-04-08T18:33:05+00:00
2025-04-08T18:33:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৬:৩৩ পিএম   (ভিজিট : ১৩৯)
X

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাককচাপায় আকিল মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮এপ্রিল) সকালে সাগরদিঘি-ঘাটাইল আঞ্চলিক সড়কের চাম্মলকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আকিল মিয়া উপজেলার সাগরদিঘির শোলাকুড়া গ্রামের জয়নাল মেম্বারের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আকিল মিয়া সকালে মোটরসাইকেলে সাগরদিঘি থেকে ঘাটাইল যাচ্ছিলেন। এসময় আষাড়িয়াচালার চাম্মলকুড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাক ওভারটেক করার সময় মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের পেছনের চাকার নিচে চলে যায় মোটরসাইকেলের আরোহী। এসময় ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আরোহী আকিল মিয়াকে মুমূর্ষু অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলার ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমান জানান, সকালে রাস্তায় লোকজন না থাকায় ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। এ বিষয়ে আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধিন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy