শিঙাড়া কিনতে এসে ৭ বছরের শিশু ধ'র্ষণের শিকার

বান্দরবান প্রতিনিধি

সারাবাংলা

শিঙাড়া কিনতে গিয়ে ৭ বছরের এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় কাঞ্চন দাশ (৫৫) নামে এক

2025-04-08T20:10:27+00:00
2025-04-08T20:10:27+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিঙাড়া কিনতে এসে ৭ বছরের শিশু ধ'র্ষণের শিকার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮:১০ পিএম   (ভিজিট : ২০৫)
X

শিঙাড়া কিনতে গিয়ে ৭ বছরের এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় কাঞ্চন দাশ (৫৫) নামে এক চা দোকানিকে আটক করেছে পুলিশ।

গতকাল দুপুরে বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাঞ্চন দাশ উপজেলার জামছড়ি ইউপির ৩ নম্বর ওয়ার্ড বাঘমারা বাজার এলাকার মৃত গজেন্দ্র দাশের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিশুটি শিঙাড়া কিনতে কাঞ্চন দাশের চায়ের দোকানে গেলে অভিযুক্ত কাঞ্চন দাশ শিশুটিকে কৌশলে দোকানের ভেতরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের শিকার শিশুটি বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানালে শিশুটির মা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কাঞ্চন দাশকে আটক করে পুলিশ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ সত্যতা নিশ্চিত করে জানান, কন্যা শিশু ধর্ষণের অভিযোগে দোকানিকে আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy