ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে সাংবাদিকদের মানববন্ধন

যশোর প্রতিনিধি

সারাবাংলা

ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে যশোরে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন হয়েছে। এসময় তারা ফিলিস্তিনি নিরীহ মানুষদের রক্ষায়

2025-04-08T20:29:17+00:00
2025-04-08T20:29:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে সাংবাদিকদের মানববন্ধন
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮:২৯ পিএম   (ভিজিট : ২০৫)
X

ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে যশোরে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন হয়েছে। এসময় তারা ফিলিস্তিনি নিরীহ মানুষদের রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। 

সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এসময় বক্তারা বলেন,ফিলিস্তিনদের উপর চালানো নারকীয় হত্যাযজ্ঞে মুসলমানদের হৃদয় রক্তাক্ত করেছে। সেখানে চলমান হামলা একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত।এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নেতৃবৃন্দ ইসরাইলের উৎপাদিত পণ্য আমদানি ও তা বিক্রি বন্ধের আহ্বান জানান। একইসাথে বাংলাদেশের পাসপোর্ট এক্সেপ্ট ঈসরাইল শব্দটি পুনঃ সংযোজনের দাবি জানানো হয়।

মানববন্ধন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,লেখক, গবেষক ও সাংবাদিক বেনজীন খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর, মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক,প্রেসক্লাব যশোরের সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল মৃধা, সরোয়ার হোসেন,সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম,এম আইউব,সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান,আব্দুল্লাহ হোসাইন, সাইফ,তৌহিদ জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজিব মাহমুদ, শিক্ষার্থী আজমিরা বক্তব্য রাখেন।

সাংবাদিক ইউনিয়ন যশোরের মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজলসহ আরো অনেক। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy