পুলিশের উচ্চ পর্যায়ে আবারও বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ডিআইজিসহ ছয়জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে রাজবাড়ী ও মাদারীপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে

2025-04-08T20:37:21+00:00
2025-04-08T20:37:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পুলিশের উচ্চ পর্যায়ে আবারও বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮:৩৭ পিএম   (ভিজিট : ৪৭৩)
X

ডিআইজিসহ ছয়জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে রাজবাড়ী ও মাদারীপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির প্রজ্ঞাপনে জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) খোন্দকার নাজমুল হাসানকে পুলিশ সদর দফতরে, পুলিশ সদর দফতরের ডিআইজি মো. রুহুল আমিনকে ট্যুরিস্ট পুলিশে, পুলিশ সদর দফতরের এআইজি মো. কামরুল ইসলামকে রাজবাড়ী জেলার পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে মাদারীপুর জেলার পুলিশ সুপার, রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনকে ঠাকুরগাঁও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে এবং মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. সাইফুজ্জামানকে পুলিশ সদর দফতরে টিআর পদে বদলি করা হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy