‘অতি গুরুত্বপূর্ণ’ অভিযোগ নিয়ে দুদকে হাসনাত-সারজিস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে বেশ কিছু অভিযোগ জমা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র

2025-04-09T15:11:00+00:00
2025-04-09T15:13:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘অতি গুরুত্বপূর্ণ’ অভিযোগ নিয়ে দুদকে হাসনাত-সারজিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৩:১১ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৫ ৩:১৩ পিএম  (ভিজিট : ২৭৮)
X

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে বেশ কিছু অভিযোগ জমা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।  

আজ বুধবার (০৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে তারা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন তারা।

দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে সঙ্গে কথা বলেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা কিছু লিখিত অভিযোগ নিয়ে এসেছিলাম। সেগুলো জমা দিয়েছি। অভিযোগগুলো কনফিডেন্সিয়াল এজন্য বলা যাচ্ছে না।  

দুদকের কার্যক্রম নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি অভিযোগ নিয়ে এসেছি এগুলো ফলোআপ করবো, ফিডব্যাক জানবো এরপর বলতে পারবো।  

সারজিস আলম বলেন, অতীতে  দুদককে ব্যবহার করে অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে একদম কালো টাকা এবং অনেক ভালো মানুষকে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে সেই জায়গা থেকে আমরা চাই দুদক দুদকের মত কার্যক্রম করুক।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy