তরুণীকে নিয়ে ছাত্রদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক ছাত্রদল নেতার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ফেসবুকে

2025-04-09T15:41:03+00:00
2025-04-09T15:41:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তরুণীকে নিয়ে ছাত্রদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৩:৪১ পিএম   (ভিজিট : ৭৫৭)
X

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক ছাত্রদল নেতার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফেসবুকে ভাইরাল ভিডিওতে এক তরুণী ও এক যুবককে ইয়াবা সেবনের প্রস্তুতি নিতে দেখা যায়। একই সময় আরেক যুবক মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করছিলেন। কিছুক্ষণের মধ্যে কালো শার্ট পরা যুবকটি মোবাইলটি সরিয়ে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হবার পর দাবি ওঠে, ভিডিওতে দেখা যাওয়া ওই যুবক ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের ছাত্রদল নেতা সাহেদ তালুকদার।

যদিও ছাত্রদল নেতা সাহেদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ভিডিওটি আমার নয়। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে এবং আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমার ভাবমূর্তি নষ্ট করতেই এই কাজ করা হয়েছে।’

স্থানীয়রা জানান, ভিডিওটি কয়েক বছর আগের। ভিডিওতে কালো শার্ট পড়া যুবকটি টুঙ্গিপাড়া উপজেলার ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সাহেদ তালুকদার। গত বছরের ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সাহেদ তালুকদার ছাত্রদল করছেন।

অভিযুক্ত ছাত্রদল নেতা সাহেদ তালুকদার ভিডিওটি তার নয় দাবি করে জানান, ৫ আগস্টের পর থেকে আমি ছাত্রদল করছি। বিভিন্ন সময় মাদকের বিরুদ্ধে কথা বলায় ও ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে লাগানো পোস্টার ছিড়ে ফেলার কারণে অন্য একটি ভিডিও আমার বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। আমার ধারণা ছাত্রলীগের নেতাকর্মীরা এমনটি করেছে। 

এ বিষয়ে আইনি পদক্ষেপ নিবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আমি নেতৃবৃন্দকে জানিয়েছে। তাদের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেব।

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, কোনো চাঁদাবাজ, মাদকসেবীর দলে স্থান হবে না। এখন পযর্ন্ত ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজে ছাত্রদলের কোনো কমিটি নেই। তবে আমি এখন পযর্ন্ত ভিডিওটি দেখিনি। যদি সে মাদকসেবন করে থাকে, তাহলে ছাত্রদলে তার কোনো স্থান হবে না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy