কোকাকোলা ফেলে নষ্ট করে ই'সরায়েলি ব'র্বরতার প্রতিবাদ বিএনপির

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরায় কোকাকোলা নষ্ট করার মধ্য দিয়ে ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি।আজ বুধবার (৯ এপ্রিল) বেলা ১২টায়

2025-04-09T16:14:10+00:00
2025-04-09T16:14:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোকাকোলা ফেলে নষ্ট করে ই'সরায়েলি ব'র্বরতার প্রতিবাদ বিএনপির
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৪:১৪ পিএম   (ভিজিট : ২০৯)
X

সাতক্ষীরায় কোকাকোলা নষ্ট করার মধ্য দিয়ে ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি। 

আজ বুধবার (৯ এপ্রিল) বেলা ১২টায় শহরের নিউ মার্কেট মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করে দলটির নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে এসে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতাকর্মীরা ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘বয়কট বয়কট, ইসরায়েল বয়কট’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’- স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহমতউল্লাহ পলাশ। এছাড়া আরও বক্তব্য রাখেন সদস্য সচিব আবু জাহিল ডাবলু, যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতী ও শফিকুর রহমান বাবু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পৃথিবী থেকে ইসরায়েলকে অবাঞ্চিত করতে হবে। মানবতার জয়গান, ফিলিস্তিনের জয়গান নিশ্চিত করতে হবে। ইসরায়েলী পন্য বয়কট করতে হবে। সকল ব্যবসা প্রতিষ্ঠানে কোনো বিশৃঙ্খলা না করে ইসরায়েলি পণ্য সরাতে ব্যবসায়ীদের অনুরোধ করেন তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy