চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ও বালিয়া ইউনিয়নে পৃথক ঘটনায় পুকুরে ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।আজ বুধবার (৯ এপ্রিল)

2025-04-09T16:25:24+00:00
2025-04-09T16:25:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৪:২৫ পিএম   (ভিজিট : ২২৫)
X

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ও বালিয়া ইউনিয়নে পৃথক ঘটনায় পুকুরে ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিল্লালুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের খাদিজা আক্তার (৩০) ও তার শিশু সন্তান আবু বকর (৭)। খাদিজা আক্তারের স্বামীর বাড়ি ফরিদপুরে। অন্যজন হলেন বালিয়া ইউনিয়নের মো. ফজলুর রহমানের মেয়ে মাকসুদা (২)।

স্বজনরা জানান, চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসেন খাদিজা আক্তার (৩০) ও তার দুই সন্তান। সকাল ১০টার দিকে দুই ছেলেকে নিয়ে গোসল করতে নামেন বাড়ির পুকুরে। দুই ছেলে ও মা কেউই সাঁতার জানতেন না। এর মধ্যে বড় ছেলে ও ছোট ছেলে পানিতে তলিয়ে গেলে মা বড় ছেলেকে উদ্ধার করেন। বড় ছেলেকে উদ্ধারের পর ছোট ছেলে আবু বকরের (৭) জন্য পানিতে ডুব দেওয়ার পর ছোট ছেলেসহ মা দুজনই পানিতে তলিয়ে যান। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত খাদিজা আক্তারের বোনের মেয়ে কুলসুমা বলেন, খাদিজা গতকাল বাবার বাড়িতে বেড়াতে এসেছেন। তাদের মূল বাড়ি ফরিদপুর। স্বামী লোকমানসহ ঢাকায় থাকেন। আজই তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল।

অপরদিকে পার্শ্ববর্তী বালিয়া ইউনিয়নে সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের লোকদের অগোচরে পুকুরে ডুবে মারা যায় মাকসুদা (২) নামে শিশু। তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, আইনি প্রক্রিয়া শেষে এসব মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy