ধূমপানে নিষেধ করায় কিশোরীর আত্মহত্যা

নলছিটি প্রতিনিধি

সারাবাংলা

ধূমপান নিয়ে শাসন করায় মায়ের সঙ্গে অভিমানে গলায় ফাঁস দিয়ে পূজা রানী (১২) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে

2025-04-09T18:16:25+00:00
2025-04-09T21:18:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ধূমপানে নিষেধ করায় কিশোরীর আত্মহত্যা
নলছিটি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৬:১৬ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৫ ৯:১৮ পিএম  (ভিজিট : ২৩৪)
X

ধূমপান নিয়ে শাসন করায় মায়ের সঙ্গে অভিমানে গলায় ফাঁস দিয়ে পূজা রানী (১২) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পরিবার।

ঝালকাঠির নলছিটি উপজেলার ফেরীঘাট বহরমপুর আবাসনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পূজা ওই এলাকার সুশান্ত মাতব্বরের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।  

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পূজা তার এক বান্ধবীর সাথে ধূমপান করেন। বিষয়টি তার মা জানতে পেরে শাসন করেন। কিছুক্ষণ পর তাকে বাথরুমের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy