জাতীয় সংসদ নির্বাচনই আমাদের মূল ফোকাস: নির্বাচন কমিশনার

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় সংসদ নির্বাচনই আমাদের মূল ফোকাস। এর পরেও রাজনৈতিক ঐক্যমত ও সরকারের সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে

2025-04-09T20:26:46+00:00
2025-04-09T20:26:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় সংসদ নির্বাচনই আমাদের মূল ফোকাস: নির্বাচন কমিশনার
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৮:২৬ পিএম   (ভিজিট : ২০৩)
X

জাতীয় সংসদ নির্বাচনই আমাদের মূল ফোকাস। এর পরেও রাজনৈতিক ঐক্যমত ও সরকারের সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বুধবার বিকালে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. আনোয়ারুল ইসলাম সরকার আরো বলেন, আগামী ডিসেম্বরকে টার্গেট করেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ভোটার লিস্ট হালনাগাদ শেষের দিকে। ১১ এপ্রিল এর কাজ শেষ হবে। একটি দলের নির্বাচনে অংশগ্রহণ সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। অতীতের মতোই রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ক কার্যক্রম চলবে। ব্যালট পেপারে কোন কোন মার্কা থাকবে সে বিষয়ে সিদ্ধান্তের সময় এখনো আসেনি। সময় তা বলে দিবে। এবার পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি দেখা যাচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী, পুলিশ সুপার আব্দুল হান্নান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ, নরসিংদীর স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমি সরকার রাখীসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা প্রমুখ।

এর আগে পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী জেলার বেলাব ও রায়পুরা উপজেলায় চলমান ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy