কুষ্টিয়ার ‘চোর সন্দেহে’ রিকশাচালককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

চুরির দায়ে সুরমান আলি (৩৫) নামের এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, চুরির মিথ্যা অভিযোগে নির্যাতন

2025-04-10T20:32:08+00:00
2025-04-10T20:32:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়ার ‘চোর সন্দেহে’ রিকশাচালককে পিটিয়ে হত্যা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৮:৩২ পিএম   (ভিজিট : ২১৫)
X

চুরির দায়ে সুরমান আলি (৩৫) নামের এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, চুরির মিথ্যা অভিযোগে নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কুষ্টিয়ার থানাপাড়ার জিকে বালুঘাট এলাকা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুরমান আলি জিকে ঘাট এলাকার আব্দুল কালামের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্থানীয় হালিম বিক্রেতা হাকিম তার বাড়ি থেকে গহনা চুরির অভিযোগে ধরে নিয়ে যায়। পরে কোথাও না পেয়ে বৃহস্পতিবার সকালে জিকে বালুর ঘাট এলাকায় আমেনা খাতুন নামে এক নারীর বাথরুমে ঝুলন্ত অবস্থায় সুরমানের মরদেহ দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ বলছে, সুরমানের শরীরের আঘাতে চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

নিহতের ভাই সেলিম হোসেন বলেন, হালিম বিক্রেতা হাকিম আমার ভাই সুরমানকে ধরে নিয়ে গিয়ে আটকে রেখে ইলেকট্রিক শকসহ লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে। তিনি তার ভাই হত্যার বিচার দাবি করেন।

কুষ্টিয়া মডেল থানার এসআই মো. খাইরুজ্জামান বলেন, নিহত সুরমানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy