নড়াইলে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার পৃথক তিনটি মামলায় নড়াইলের লোহাগড়া উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মোস্তফা কামাল লিওনসহ আওয়ামী লীগ ও

2025-04-10T20:41:07+00:00
2025-04-10T20:41:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৮:৪১ পিএম   (ভিজিট : ১২১)
X

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার পৃথক তিনটি মামলায় নড়াইলের লোহাগড়া উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মোস্তফা কামাল লিওনসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৮ নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে লোহাগড়া আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা চৌধুরী এ আদেশ দেন। এ সময় আদালত চত্বরে সেনাবাহিনী, পুলিশসহ আইন-শৃঙ্খলাবাহিনীর কঠোর তৎপরতা লক্ষ্য করা গেছে।

নড়াইল জজকোর্টের পিপি অ্যাডভোকেট এস এম আব্দুল হক বলেন, গত বছরের ৪ আগস্ট নড়াইলের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৮ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। 

আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে তাদের আদালত থেকে কারাগারে নেয়া হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy