খুলনা নগরীতে ফুটপাত উচ্ছেদ অভিযান

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার নগরীর দৌলতপুর ও খালিশপুর থানা এলাকার বিভিন্ন সড়ক ও ফুটপথ থেকে অবৈধ

2025-04-10T20:44:35+00:00
2025-04-10T20:44:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুলনা নগরীতে ফুটপাত উচ্ছেদ অভিযান
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৮:৪৪ পিএম   (ভিজিট : ১৩৬)
X

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার নগরীর দৌলতপুর ও খালিশপুর থানা এলাকার বিভিন্ন সড়ক ও ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ করা হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।

অবৈধ দখল অপসারণকালে ফুটপথের ওপর ফ্রিজ ও জুস তৈরীর মেশিন রাখার অপরাধে খুলনা যশোর রোডস্থ কোরিয়ান জুস এন্ড ফাস্টফুডের মালিক মাহী খান-কে ৪ হাজার টাকা এবং হার্ডওয়্যার মালামাল ফুটপথের ওপর রেখে ব্যবসা পরিচালনার অপরাধে নিউ মোহাম্মাদিয়া হার্ডওয়্যারের মালিক মো: রহমত-কে ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া বিভিন্ন সড়ক ও ফুটপথ থেকে অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়।

কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। 

কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ বলেন, জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy