ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া আবছার আটক

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে

2025-04-10T21:10:48+00:00
2025-04-10T21:10:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া আবছার আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৯:১০ পিএম   (ভিজিট : ৩৬৭)
X

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার নুরুল আবছারকে আটক করেছে কক্সবাজার পুলিশ।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) তাকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়ার আবদুল গণি মাঝির বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। আটক নুরুল আবছার রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের মৃত কাজী জাবেদের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নুরুল আবছার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার ফরিদ নামের এক ব্যক্তির বাড়িতে আত্মগোপনে ছিলেন।

কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এলাকাবাসীদের নিয়ে বাড়ি ঘেরাও করে তাকে আটক করে রামু থানায় সোপর্দ করা হয়। তিনি রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা এলাকার মৃত কাজী মো. জাবেদের ছেলে বলে স্বীকার করেছেন। সেইসঙ্গে তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার ১০ নম্বর সাক্ষ্যদাতা বলেও স্বীকার করেন।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে মামলার খোঁজ নিচ্ছি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy