নারায়ণগঞ্জে তিন জনের বস্তাবন্দি খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি খণ্ডবিখণ্ড তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার

2025-04-11T16:39:20+00:00
2025-04-11T16:39:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে তিন জনের বস্তাবন্দি খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৪০২)
X

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি খণ্ডবিখণ্ড তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মৃত আ. ছামাদের মেয়ে লামিয়া আক্তার (২২), তার শিশুসন্তান আব্দুল্লাহ (৪) ও বড় বোন স্বপ্না আক্তার (৩৫)। এ ঘটনায় লামিয়ার আক্তারের স্বামী মো. ইয়াসিনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজমিজি এলাকার একটি পুকুরের পাড় থেকে স্থানীয়রা বস্তাবন্দি খণ্ডবিখণ্ড মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে কাজ করছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘সিদ্ধিরগঞ্জে খণ্ডবিখণ্ড তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ধারণ করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত করে বিস্তারিত বলা সম্ভব হবে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy