লালমনিরহাটে হেরোইনসহ ছাত্রদল নেতা আটক

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটে হেরাইনসহ ছাত্রদল নেতা রবিউল ইসলামকে (৩০) আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার রাতে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম

2025-04-12T19:15:19+00:00
2025-04-12T19:15:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লালমনিরহাটে হেরোইনসহ ছাত্রদল নেতা আটক
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৭:১৫ পিএম   (ভিজিট : ১৬৯)
X

লালমনিরহাটে হেরাইনসহ ছাত্রদল নেতা রবিউল ইসলামকে (৩০) আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার রাতে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ এলাকা থেকে তাকে আটক করা হয়। 

রবিউল ইসলাম (৩০) সদর উপজেলার খোড়াগাছ এলাকার আফসার আলী মন্ডলের ছেলে। তিনি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি।

গ্রেফতারকৃত মাদকদ্রব্যসহ ছাত্রদলের সহ সভাপতি রবিউলের কাছ থেকে আট পুড়িয়া হেরাইন ও হোরাইন সেবনের সলঞ্জমাদি জব্দ করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। 

লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, রাতের অন্ধকারে নির্জন স্থানে বসে ৪-৫জন  যুবক হেরোইন সেবন করছিলেন। চার সদস্যের পুলিশের টিম নিয়ে তিনি ওই স্থানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩-৪জন যুবক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে রবিউল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে হেরাইন ও হেরোইন সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy