কুষ্টিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-খুলনাগামী গড়াই পরিবহনের বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে ও একজন আহত অবস্থায়

2025-04-12T19:48:40+00:00
2025-04-12T19:48:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৭:৪৮ পিএম   (ভিজিট : ১৬২)
X

কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-খুলনাগামী গড়াই পরিবহনের বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে ও একজন আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

আজ শনিবার (১২ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এলাকার ফিরোজ হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা খুলনাগামী গড়াই পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা লেগে পিষ্ট হয়ে নয়ন ও রনি ঘটনাস্থলেই মারা যান। তবে মোটরসাইকেলের পেছনের সিটে থাকা অপর আরোহী মিজানুর রহমান হাসপাতালে ভর্তি আছেন। 

এ বিষয়ে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধাক্কা দেওয়া বাসটির বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

নিহতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী বলেন, সড়ক দূর্ঘটনায় নিহতরা হলেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের বাসিন্দা নয়ন ইসলাম (২৫) এবং সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের রনি ইসলাম (২৬)। তারা কুষ্টিয়া কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কর্মরত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy