বড়াইগ্রামে নাজিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বড়াইগ্রামে কবরস্থানের জমি সংক্রান্ত বিষয়ে কমিটির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন নজির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

2025-04-12T21:17:17+00:00
2025-04-12T21:17:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বড়াইগ্রামে নাজিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৯:১৭ পিএম   (ভিজিট : ৫৫০)
X

নাটোরের বড়াইগ্রামে কবরস্থানের জমি সংক্রান্ত বিষয়ে কমিটির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন নজির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে উপজেলার আহমেদপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, গত ২১ মার্চ মসজিদের জমি নিয়ে দ্বন্দ্ব হলে  নাজিম উদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ প্রশাসন বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। মসজিদ ও কবরস্থানের জমি সংক্রান্ত সমস্যা অতি দূত সময়ের মধ্যে সমাধান করার দাবিও জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন নজির বড় ভাই ও নওয়াপাড়া মসজিদের সভাপতি  মো. দুলাল উদ্দিন, জুয়াড়ি ইউনিয়ন বিএনপির সাবেক  সাধারন সম্পাদক জুলহাস আহম্মেদ, নাজিম উদ্দিন নাজিমের ছোট বোন রাহেলা বেগম, নওপাড়া সামাজিক মসজিদের ইমাম মাওলানা আহম্মদ উল্লাহসহ স্থানীয় এলাকাবাসী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy