খুলনায় ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার রূপসা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) পুলিশের এক বিশেষ

2025-04-12T21:27:16+00:00
2025-04-12T21:27:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৯:২৭ পিএম   (ভিজিট : ২৩২)
X

খুলনার রূপসা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) পুলিশের এক বিশেষ অভিযানে শিয়ালী বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো.সামাদ শেখ (২৫)। আজ দুপুরে খুলনা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিমের স্বামী প্রবাসে থাকায় গ্রেপ্তারকৃত সামাদ বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাব দিতো। কিন্তু ভিকটিম তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় সামাদ গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে ঐ নারীকে ধর্ষণ করে।

এই ঘটনায় রূপসা থানায় শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে ও গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy