রাঙামাটিতে দুর্গা মাতৃ মন্দিরে খাদ্য সামগ্রী বিতরণ

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

সরস্বতী পূজা ও মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে খাদ্যসামগ্রী বিতরণ-২০২৫ইং সর্বজনীন শ্রীশ্রী দুর্গা

2025-04-12T21:34:59+00:00
2025-04-12T21:34:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙামাটিতে দুর্গা মাতৃ মন্দিরে খাদ্য সামগ্রী বিতরণ
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৯:৩৪ পিএম   (ভিজিট : ২৪৩)
X

সরস্বতী পূজা ও মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে খাদ্যসামগ্রী বিতরণ-২০২৫ইং সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মাতৃমন্দিরে (১২ এপ্রিল) শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

মানবিক সেবার অংশ হিসেবে রাঙামাটি পৌর এলাকার কাঠালতলী ধোপাপাড়া এলাকার গরীব, অস্বচ্ছল ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শ্রী শ্রী সরস্বতী পূজা মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি বাবু শংকর চক্রবর্ত্তী এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো.হাবীব আজম।

এছাড়াও  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙমাটি জেলা শাখার সদস্য সচিব বাবু সান্টু চৌধুরী, কাঠালতলী সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মাতৃমন্দিরের সভাপতি বাবু অজিত দাশ, সিনিয়র সহ-সভাপতি, বাবু অশোক কুমার ধর, ধোপাপাড়া এলাকার বাসিন্দা উজ্বল বিশ্বাস ও ৭ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বেলাল উদ্দিন, খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন- শ্রী শ্রী সরস্বতী পূজা মহোৎসব উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক বাবু পুলক শীল প্রমুখ।

এসময়ে অসহায়-দুস্থ এবং সুবিধাবঞ্চিত অর্ধ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাবীব আজম বলেন, আর্তমানবতার সেবায় এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। এছাড়াও সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মাতৃমন্দিরের দ্বিতীয় তলা সম্প্রসারণ করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy