শিল্প গ্রাহকদের গ্যাসের দাম বাড়ালো ‘বিইআরসি’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিল্প গ্রাহকদের জন্য গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের বিল ৩০

2025-04-13T16:27:35+00:00
2025-04-13T16:27:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিল্প গ্রাহকদের গ্যাসের দাম বাড়ালো ‘বিইআরসি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ৪:২৭ পিএম   (ভিজিট : ২৬৪)
X

শিল্প গ্রাহকদের জন্য গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের বিল ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। ক্যাপটিভে গ্যাসের দাম ৩০ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৪২ টাকা করা হয়েছে। নতুন এই দাম ১৩ এপ্রিল থেকে কার্যকর হবে।

রবিবার (১৩ এপ্রিল) বিইআরসির শুনানি কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদসহ আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মিজানুর রহমান, সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, আব্দুর রাজ্জাক ও শাহীদ সারোয়ার।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের বিল ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। ক্যাপটিভে গ্যাসের দাম ৩০ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৪২ টাকা করা হয়েছে। সব মিলিয়ে দেশের শিল্প খাতে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy