নদী থেকে মিলল নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের মাদারগঞ্জে ঝাড়কাটা নদী থেকে আব্দুল মুহিত হাসান সাইম (৮) নামের এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।গতকাল সোমবার

2025-04-15T15:41:40+00:00
2025-04-15T15:41:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নদী থেকে মিলল নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৩:৪১ পিএম   (ভিজিট : ১৪৫)
X

জামালপুরের মাদারগঞ্জে ঝাড়কাটা নদী থেকে আব্দুল মুহিত হাসান সাইম (৮) নামের এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

গতকাল সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কড়ইচুড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া ফকিরবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। 

মুহিত হাসান সাইম পূর্ব নলছিয়া ফকিরবাড়ী এলাকার তুফায়েল ইসলাম দুলাল ফকিরের একমাত্র ছেলে ও স্থানীয় মাদ্রাসাতুল রিয়াজিল মাদিনা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ১০টার দিকে সাইম দোকানে যাওয়ার কথা বলে বের হয়। দুপুরে সাইম বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার পরিবার। পরে বাড়ির পাশের ঝাড়কাটা নদীতে নিখোঁজ সাইমের মরদেহ দেখে তার পরিবারকে খবর দেয় স্থানীয়রা।

সাইমের বোনের স্বামী মোশারফ হোসেন বলেন, সকালে আমার কাছ থেকে টাকা নিয়ে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সাইম। নিখোঁজ হওয়ার পর দুপুর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। পরে সন্ধ্যা ৬টার দিকে পাশের নদী থেকে সাইমের মরদেহ পাই।

মাদারগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ছেলেটি সকাল থেকে নিখোঁজ ছিল। পাশের নদী থেকে মরদেহ পেয়েছে তার পরিবার। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy