শার্শায় ধানক্ষেত থেকে দুইটি পাইপ গান উদ্ধার

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শা থানার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর ১নং কলোনী তালতলা মাঠ এলাকায় ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দুটি

2025-04-15T18:00:53+00:00
2025-04-15T18:00:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শার্শায় ধানক্ষেত থেকে দুইটি পাইপ গান উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৬:০০ পিএম   (ভিজিট : ১৬২)
X

যশোরের শার্শা থানার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর ১নং কলোনী তালতলা মাঠ এলাকায় ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দুটি পাইপ গান উদ্ধার করেছে পুলিশ।

১৫ এপ্রিল সকাল সাড়ে নয়টার দিকে দিকে বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হুসাইন মুহম্মদ ইমদাদুল হক সঙ্গীয় ফোর্সসহ রুটিন ডিউটির সময় গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ওই এলাকার আজিজুর রহমানের ধানক্ষেত পরিত্যক্ত অবস্থায় দুইটি দেশী তৈরি আগ্নেয়াস্ত্রের উদ্ধার করা হয়। 
উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে একটি কাঠের বাটসহ যার দৈর্ঘ্য ২ ফুট এবং অপরটি কাঠের বাটসহ দুই খণ্ডে বিভক্ত যার দৈর্ঘ্য ২ ফুট ২ ইঞ্চি।

এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারন জিডি করা হয়েছে। যার জিডি নং ৩৫৭।

এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি কিংবা কোনো সুনির্দিষ্ট ব্যক্তির সংশ্লিষ্টতা শনাক্ত হয়নি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy