ভালুকায় শুটিং স্পট থেকে যুবকের লাশ উদ্ধার

ভালুকা প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সাইনবোর্ড এলাকা থেকে শাবাব সরকার (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ

2025-04-15T18:09:31+00:00
2025-04-15T18:09:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকায় শুটিং স্পট থেকে যুবকের লাশ উদ্ধার
ভালুকা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৬:০৯ পিএম   (ভিজিট : ১৮৫)
X

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সাইনবোর্ড এলাকা থেকে শাবাব সরকার (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে পরিত্যক্ত ভিটা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাবাব সরকার ভালুকা উপজেলার জীবনতলা গ্রামের হাফিজ উদ্দিন সরকারের ছেলে। পেশায় তিনি ছিলেন ড্রাম ট্রাক চালক।

নিহত শাবাবের বাবা হাফিজ উদ্দিনের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যা। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিদ্যুতের কাজের কথা বলে একটি ফোনকল আসে। এরপর থেকেই ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে স্থানীয়রা সাইনবোর্ড এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন আহমেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy