সেফটি ট্যাংক থেকে মিলল কলেজ শিক্ষার্থীর মরদেহ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে সেফটি ট্যাংকের ভেতর থেকে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল আলীম (১৮) ঘাটাইল

2025-04-15T18:23:29+00:00
2025-04-15T21:27:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেফটি ট্যাংক থেকে মিলল কলেজ শিক্ষার্থীর মরদেহ
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৬:২৩ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৫ ৯:২৭ পিএম  (ভিজিট : ৪৬২)
X

টাঙ্গাইলের কালিহাতীতে সেফটি ট্যাংকের ভেতর থেকে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল আলীম (১৮) ঘাটাইল উপজেলার চানতারা গ্রামের বাসিন্দা। তিনি কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলাধীন সাতুটিয়া দক্ষিণপাড়া থেকে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, আব্দুল আলীমকে  শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি সৌদি প্রবাসী জহুরুল ইসলামের ছেলে।

 প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর মুখে এসিড ঢেলে হত্যা

পুলিশ এবং স্থানীয়রা জানায়, সাতুটিয়া দক্ষিণপাড়া এলাকার একটি বসত ঘরের পেছনে টয়লেটের সেফটি ট্যাংকের ভেতরে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে এদিন দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে। নিহতের পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া গলায় প্লাস্টিকের রশি পেঁচানো ছিল।

গত শনিবার সকালে আব্দুল আলীম কোচিং করার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আদিবুল ইসলাম বলেন, নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy