শ্রীপুরে আগুনে পুড়লো পোশাক শ্রমিকদের ঘর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে আগুন লেগে ২২টি ঘর পুড়ে গেছে। আগুন লাগার সময় তারা সবাই কারখানায় কাজে ছিলেন।পুড়ে যাওয়া ঘরগুলোতে

2025-04-15T18:42:47+00:00
2025-04-15T18:42:47+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে আগুনে পুড়লো পোশাক শ্রমিকদের ঘর
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৬:৪২ পিএম   (ভিজিট : ২৭৭)
X

গাজীপুরের শ্রীপুরে আগুন লেগে ২২টি ঘর পুড়ে গেছে।  আগুন লাগার সময় তারা সবাই কারখানায় কাজে ছিলেন।পুড়ে যাওয়া ঘরগুলোতে বসবাসকারী পোশাক শ্রমিকেরা কিছুই রক্ষা করতে পারেননি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (দোখলা) এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে শাকিল বেপারীর ভাড়া দেওয়া টিনশেডের ২২টি ঘর পুড়ে যায়।

পাশাপাশি ঘরের সবগুলোই টিনশেড বিল্ডিং। একটি ঘর অপর ঘরের সঙ্গে লাগানো। ছোট ছোট কক্ষের প্রতিটিতে একটি করে পরিবারের বসবাস। আগুনে ঘরের আসবাবপত্র, ফ্রিজ, ফ্যান, খাট, বই-খাতা সবই পুড়ে গেছে।

কারখানার প্যাকিংম্যান নাজমা আক্তার এবং নিডেলম্যান রূপা আক্তার বলেন, আমরা অফিসে ডিউটিতে ছিলাম। ঘরে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি ঘরের ওপর দিয়ে আগুনের কালো ধোঁয়া বের হচ্ছে। চোখের সামনে পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেলো। আগুনে ঘরে থাকা সাড়ে তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

পোশাক শ্রমিক আব্দুল্লাহ বলেন, তিন হাজার টাকায় টিনশেড ঘর ভাড়া নিয়ে পোশাক কারখানায় চাকরি নিয়েছিলাম। চাকরি করে কিছু টাকা জমিয়েছিলাম। আগুন লেগে সব শেষ।কিছুই আর বাকি নেই।

বাড়ির মালিক শাকিল বেপারী বলেন, পুড়ে যাওয়া ওইসব ঘরে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ভাড়া থাকেন। তারা কারখানায় থাকায় ঘরের সব মামলামল পুড়ে গেছে। 

মাওনা ফায়ার সার্ভিস ষ্টেশনের ইন্সপেক্টর মাহমুদুল হাসান  জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পৌণে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy