সিলেটে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সিলেটে নিজ গ্রুপের সদস্যদের ছুরিকাঘাতে তুষার আহমদ চৌধুরী (১৯) নামে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল)

2025-04-16T15:06:54+00:00
2025-04-16T19:45:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেটে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মীকে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩:০৬ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৫ ৭:৪৫ পিএম  (ভিজিট : ৩১৭)
X

সিলেটে নিজ গ্রুপের সদস্যদের ছুরিকাঘাতে তুষার আহমদ চৌধুরী (১৯) নামে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে নগরের শাহী ঈদগাহ সংলগ্ন ভ্যালি সিটি আবাসিক এলাকার দ্বিতীয় ফটকে এ ঘটনা ঘটে।

তুষার আত্মগোপনে থাকা সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার গ্রুপের কর্মী। নিহত তুষার আহমদ চৌধুরী নগরের অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে।
 

স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগের দুটি গ্রুপের কথা কাটাকাটির জের ধরে তুষারকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। গুরুতর অবস্থায় তুষারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাত করে তাকে খুন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy