ফিরিয়ে আনা হয়েছে আটকে পড়া ২০ কিশোরকে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মিয়ানমারে আটকে পড়া ২০ কিশোর বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে

2025-04-16T16:22:41+00:00
2025-04-16T16:25:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফিরিয়ে আনা হয়েছে আটকে পড়া ২০ কিশোরকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৪:২২ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৫ ৪:২৫ পিএম  (ভিজিট : ১৯১)
X

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মিয়ানমারে আটকে পড়া ২০ কিশোর বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’-এ করে তারা চট্টগ্রামের নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খাঁ-এ অবতরণ করেন। ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের সাক্ষাৎকার ও যাচাইকরণ প্রক্রিয়া পরিচালনা এবং ট্রাভেল পারমিট ইস্যুর কার্যক্রম পরিচালনা করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াঙ্গুন শহরের এমআইটিটি বন্দর থেকে এই ২০ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে গত ১৩ এপ্রিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ দেশে প্রত্যাবাসনের উদ্দেশ্যে যাত্রা করে। ফিরে আসা ২০ জনই অপ্রাপ্তবয়স্ক কিশোর, যারা একটি অসাধু দালালচক্রের মাধ্যমে মালয়শিয়ায় পাচারের চেষ্টাকালে মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়। অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়।

যাচাইকৃত বাংলাদেশি নাগরিকদের আগমনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস, চট্টগ্রাম-এর প্রতিনিধিরা অভ্যর্থনা জানায়। অভ্যর্থনা, যথাযথ ইমিগ্রেশন কার্যাদি সম্পাদন এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের চট্টগ্রাম সার্কিট হাউজে নিয়ে আসা হয় এবং সেখান থেকে চটগ্রাম জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশের সহায়তায় নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক ভূমিকম্পে উদ্ধার তৎপরতা ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য মিয়ানমারে যাওয়া ৫৫ সদস্যের দলটিও ১০ দিনব্যাপী কার্যক্রম শেষ করে একই জাহাজে বাংলাদেশে ফিরে আসে।

 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy