যশোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাইবোন।

2025-04-16T19:56:06+00:00
2025-04-16T19:56:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৭:৫৬ পিএম   (ভিজিট : ১৪৫)
X

যশোরের ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাইবোন। আজ বুধবার দুপুরের দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন (৩) এবং তার চাচতো ভাই জহির উদ্দিনের মেয়ে মেহেরিনি (৩)। 

নিহত শাহিনের পিতা সাইফুল ইসলাম বাচ্চু জানান, শাফিন ও মেহেরিন সকাল ১১টার দিকে বাড়ির উঠানে খেলা করছিলো। হঠাৎ তাদের খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে আশেপাশের বাড়িতেও তাদের খোঁজা হয়। সর্বশেষ সন্দেহবশত বাড়ির পাশের পুকুরে নেমে তল্লাশি করা হয়। এসময় ডুবন্ত অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। 

তিনি আরো জানান, নিষ্পাপ দুটি শিশুর অকাল মৃত্যুতে তাদের পরিবারের লোকজন শোকে ভেঙ্গে পড়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy