মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহী মহানগরীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। মহানগরীর তালাইমারি শহীদ

2025-04-17T15:50:48+00:00
2025-04-17T15:50:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩:৫০ পিএম   (ভিজিট : ১৮৮)
X

রাজশাহী মহানগরীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। মহানগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন (৪৫)। তিনি পেশায় বাসচালক। নিহত আকরাম রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এবং তালাইমারি এলাকার আজাদ হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, আকরাম হোসেনের মেয়েকে এলাকার কয়েকজন বখাটে উত্ত্যক্ত করতেন। এ ঘটনার প্রতিবাদ করেন। এর পরিপ্রেক্ষিতে উত্ত্যক্তকারীরা বাড়িতে এসে হুমকি দেয়। এরপর বুধবার রাতে আকরামকে ইট দিয়ে আঘাত করে আহত করে উত্ত্যক্তকারীরা। 

আহত আকরামকে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।

এ হামলার সঙ্গে এলাকার নান্টু, বিশাল ও রতনসহ বেশ কয়েকজন জড়িত বলে দাবি করেন নিহতের পরিবারের সদস্যরা।

মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক হাসান বলেন, তালাইমারি শহীদ মিনারের পাশে বখাটেদের হামলায় আহত হন আকরাম হোসেন। পরে তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy