শেরপুর কারাগারের পলাতক আসামি টঙ্গী থেকে গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৫ আগষ্ট শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামী শামীমকে (৩২)

2025-04-17T18:18:27+00:00
2025-04-17T18:18:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুর কারাগারের পলাতক আসামি টঙ্গী থেকে গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৬:১৮ পিএম   (ভিজিট : ২৪০)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৫ আগষ্ট শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামী শামীমকে (৩২) (কয়েদী নং-৪৩৭৭/২৩) পুলিশের সহায়তায় টঙ্গী থেকে গ্রেফতার করেছে ময়মনসিংহের কাউন্টার টেররিজম ইউনিট সদস্যরা। ১৬ এপ্রিল সন্ধ্যার পর টঙ্গীর দত্তপাড়া বনমালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত শামীম শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বনগাঁও গ্রামের শাহ আলীর ছেলে। তিনি ঝিনাইগাতী থানার ২০২৩ সালের একটি হত্যা মামলার আসামী। 

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশের মত শেরপুর জেলা কারাগারেও হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। সেই সুযোগে জেল থেকে পালিয়ে যায় ৫ শতাধিক কয়েদি। এরপর কারাগারটি দীর্ঘ দিন বন্ধ থাকে। সংস্কার শেষে সম্প্রতি কারাগারটি পুনরায় চালু করা হয়। সেই কারাগারের পলাতক আসামি শামীম কিছু দিন যাবৎ টঙ্গীতে আত্মগোপন করে ছিল। 

ময়মনসিংহ বিভাগের কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী পুলিশ সুপার নাফিসুর রহমান নেতৃত্বে ও টঙ্গী পূর্ব থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, কারাগার থেকে পলাতক আসামি শামীমকে গ্রেফতার করা হয়। তাকে কাউন্টার টেররিজম ইউনিটের ময়মনসিংহ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy