মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির কাঁঠালিয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. ওয়ালিউর রহমান বিশ্বাস (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৭

2025-04-17T21:00:58+00:00
2025-04-17T21:00:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৯:০০ পিএম   (ভিজিট : ২৫০)
X

ঝালকাঠির কাঁঠালিয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. ওয়ালিউর রহমান বিশ্বাস (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ওয়ালিউর রহমান ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে ওয়ালিউর রহমান মাঠে থাকা গরু আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. পনির হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বজ্রপাতের সময় মাঠে গরু আনতে গিয়ে মারা গেছেন ওয়ালিউর রহমান। খবর পেয়ে পুলিশকে জানানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy