কলেজছাত্রীকে নগ্ন ছবি পাঠিয়ে হুমকি যুবকের

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কলেজছাত্রীকে এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগে মনোয়ার হোসেন মুন্না (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে

2025-04-17T21:08:35+00:00
2025-04-17T21:08:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলেজছাত্রীকে নগ্ন ছবি পাঠিয়ে হুমকি যুবকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৯:০৮ পিএম   (ভিজিট : ৯১৬)
X

কলেজছাত্রীকে এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগে মনোয়ার হোসেন মুন্না (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বুধবার (১৬ এপ্রিল) রাতে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে ঝলমলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তারকৃত মুন্না রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকার বাসিন্দা। 

র‌্যাব জানায়, রাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক ছাত্রী বোয়ালিয়া মডেল থানায় মুন্নার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১১ জুলাই মুন্না একটি ইমেইলের মাধ্যমে ছাত্রীর একটি এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেন। পরবর্তীতে বিভিন্ন নামে একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে তিনি ওই শিক্ষার্থীর ছবি পাঠাতে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তা ছড়িয়ে দেন ছাত্রীর পরিচিতদের মধ্যে।

ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনি পদক্ষেপের জন্য মনোয়ার হোসেন মুন্নাকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy