৫ বছরের শি'শুর সঙ্গে বৃদ্ধের বিকৃত যৌনাচার

মাদারীপুর প্রতিনিধি

সারাবাংলা

চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে মাদারীপুরের শিবচরে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার

2025-04-18T16:02:19+00:00
2025-04-18T16:26:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
৫ বছরের শি'শুর সঙ্গে বৃদ্ধের বিকৃত যৌনাচার
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪:০২ পিএম  আপডেট: ১৮.০৪.২০২৫ ৪:২৬ পিএম  (ভিজিট : ৩০৪)
X

চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে মাদারীপুরের শিবচরে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে শিবচর উপজেলার সন্যাসিরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামের নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত তোতা শেখকে। শুক্রবার সকালে তাকে তোলা হয় আদালতে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামে ওই শিশুর বাড়ি। একই ইউনিয়নের কাজী কান্দি এলাকায় তার নানা বাড়ি। এক সপ্তাহ আগে মায়ের সঙ্গে নানা বাড়ি বেড়াতে যায় শিশুটি। গত ১৬ এপ্রিল বুধবার বিকালে শিশুটি নানা বাড়ির সামনের রাস্তায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় একই এলাকার তোতা শেখ শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়ির দ্বিতীয় তলায় শয়ন কক্ষে নিয়ে যায়। শিশুটি ভয় পেয়ে বাহিরে আসতে চাইলে দরজা বন্ধ করে দেয় তোতা শেখ। এ সময় অভিযুক্ত শিশুটির শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় ও বিকৃত যৌনাচার করে।

পরিবারের লোকজন শিশুটিকে রাস্তায় দেখতে না পেয়ে তাকে খুঁজতে থাকে। এ সময় অন্য শিশুরা জানায়, তাকে তোতা শেখ নিজ বাড়ির দিকে নিয়ে গেছে। পরে পরিবারের লোকজন দ্রুত তোতা শেখের বাড়ি গিয়ে তার শয়ন কক্ষ থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। এ ঘটনায় বৃহস্পতিবার শিশুটির নানী বাদী হয়ে শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পরে এই ঘটনায় ১৭ এপ্রিল মেয়েটির নানি বাদী হয়ে শিবচর থানায় তোতার বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টা মামলা করেন। অভিযান চালিয়ে রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
 
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, শিশুটিকে ধর্ষণ চেষ্টা মামলায় তোতা শেখকে গ্রেফতার করা হয়েছে। পরে অভিযুক্তকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়। এই ব্যাপারে তদন্তপূর্বক আদালতে অভিযোগপত্র দেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy