ভৈরবে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

ভৈরব প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের ভৈরবের মৌটুপী গ্রামের সংঘর্ষে জেরে পাশ্ববর্তী ভবানীপুর গ্রামের দুপক্ষের সংঘর্ষে মিজান (৪১) নামের একজন নিহত ও চারজন

2025-04-18T17:22:35+00:00
2025-04-18T17:22:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভৈরবে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১
ভৈরব প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫:২২ পিএম   (ভিজিট : ২৩৭)
X

কিশোরগঞ্জের ভৈরবের মৌটুপী গ্রামের সংঘর্ষে জেরে পাশ্ববর্তী ভবানীপুর গ্রামের দুপক্ষের সংঘর্ষে মিজান (৪১) নামের একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ভবানীপুর সুলেমানপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন- অপু মিয়া ১৭, আক্তার মিয়া ৩০, দুধ মিয়া ৩০, পাপ্পু মিয়া ২২, তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসা জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মিজান মিয়া উপজেলার ভবানীপুর সুলেমানপুর গ্রামের ময়দুর মুন্সির বাড়ির রবিউল্লাহ মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের দুই বংশের সংঘর্ষের জেরে পাশ্ববর্তী ভবানীপুর গ্রামের বধুর গোষ্টির নেতা বাদশা মিয়ার সাথে সুলেমানপুর ময়দর মুন্সি গৌষ্টির মিজান মিয়ার সাথে মৌটুপীর ঝগড়ার বিষয়ে গত বুধবার রাতে তর্কাতর্কির ঘটনা ঘটে। এই ঘটনাটি মিমাংসার জন্য স্থানীয় দরবারিরা সালিশী বসেন। 

দরবার চলাকালীন সময়ে বধুর গোষ্ঠির নেতা বাদশা মিয়ার লোকজন ময়দর মুন্সির বাড়ির মিজান মিয়ার উপর হামলা চালায়। পরবর্তীতে দুপক্ষের লোকজনের মধ্য সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গুরুতর অবস্থায় মিজানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.মেহেদি হাসান জানান, ভবানীপুরের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে তাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করি।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, মৌটুপী গ্রামের সংঘর্ষের জেরে পাশ্ববর্তী ভবানীপুর সুলেমানপুর গ্রামের একজন নিহত হয়েছেন। পরবর্তীতে যৌথবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy