নারায়ণগঞ্জে বালুর মাঠে পড়ে ছিল মিস্ত্রির মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিদ্ধিরগঞ্জে আব্দুর রহিম (৪০) নামের এক বিদ্যুৎমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী

2025-04-18T18:24:14+00:00
2025-04-18T18:24:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে বালুর মাঠে পড়ে ছিল মিস্ত্রির মরদেহ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৬:২৪ পিএম   (ভিজিট : ২০৬)
X

সিদ্ধিরগঞ্জে আব্দুর রহিম (৪০) নামের এক বিদ্যুৎমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী রোড এলাকার বালুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহিম মিজমিজি আব্দুল আলী পুল এলাকার সাদেকের বাড়ির মৃত আ. সালাম তালুকদারের ছেলে। আব্দুর রহিমের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতের হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার বুকের ওপর একটি প্লাস ছিল।

নিহতের বড় ভাই আব্দুর রব বলেন, আমার ভাই একজন বিদ্যুৎমিস্ত্রি। গতকাল বৃহস্পতিবার বিকেলে আসর নামাজের সময় খাওয়াদাওয়া করে বাসা থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। আজ সকালে লোক মারফত জানতে পারি আমার ভাইয়ের মরদেহ পড়ে আছে। পরে আমরা থানা পুলিশকে খবর দিই। আমাদের ধারণা, আমার ভাইকে কেউ হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।

নিহতের স্ত্রী লিপি বেগম বলেন, আমার স্বামী বিদ্যুতের কাজ করে সংসার চালাতেন। যারা আমার সন্তানদের এতিম করেছে আমরা তাদের বিচার চাই।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ জানান, মিজমিজি কালুহাজী রোড এলাকায় একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় জানতে পারি। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy