টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে ও জবাই করে হত্যা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল চারটার দিকে স্থানীয় পূর্ব আরিচপুর

2025-04-18T18:47:41+00:00
2025-04-18T19:44:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে ও জবাই করে হত্যা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৬:৪৭ পিএম  আপডেট: ১৮.০৪.২০২৫ ৭:৪৪ পিএম  (ভিজিট : ১৬৪৪)
X

গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল চারটার দিকে স্থানীয় পূর্ব আরিচপুর রূপবানের মার টেক এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ।  

নিহত শিশু আব্দুল্লাহ (৩) ও মালিহা (৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতোয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। তারা স্বপরিবারে পূর্ব আরিচপুর এলাকা জনৈক সানোয়ারের আট তলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। 

নিহত শিশুদের স্বজনরা জানান, শিশুরা শুক্রবার দুপুরে বাড়িতে থাকা বাবা, মা ও দাদির সঙ্গে দুপুরের খাবার খায়। এরপর মা সালেহা বেগম ফ্ল্যাটের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। দাদি উপরের তলার ফ্ল্যাটে বেড়াতে এবং বাবা শিশুদের ঘরে রেখে বাইরে যান। কিছু সময় পর মা ঘরের দরজা খোলা দেখতে পান এবং শিশুদের রক্তাক্ত অবস্থায় মেঝেতে দেখতে পান। তার চিৎকারে দাদি উপর তলা থেকে নেমে এসে ছেলেকে খবর দেন। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে দেন। খবর পেয়ে পুলিশ দুই শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের করা প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শিশুদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরিবারের ধারণা, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শিশুদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, শিশু দুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy