সিরাজগঞ্জে ৭ তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি নির্মানাধীন ৭ তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা

2025-04-18T19:47:43+00:00
2025-04-18T19:47:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে ৭ তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৭:৪৭ পিএম   (ভিজিট : ১৫০)
X

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি নির্মানাধীন ৭ তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সদরের শ্যামলীপাড়া এলাকায় নির্মানাধীন উল্লাপাড়া প্লাজায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পূর্নিমাগাতি ইউনিয়নের ফলিয়া গ্রামের রমজান আলীর ছেলে মাসুদ রানা (৪০) ও পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা খাদেম আলী (৪৫)।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক জানান, সাত তলা ভবনে নির্মাণ কাজ করার সময় দুই শ্রমিক রশি ছিড়ে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মাসুদ রানার মৃত্যু হয়। আহত খাদেম আলীকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়।

পরিদর্শক নিয়ামুল হক আরো বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy