জুলাইয়ের বিপ্লব ব্যর্থ হলে আমরা কেউ বাঁচতাম না: শিমুল বিশ্বাস

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ২৪ জুলাইয়ের বিপ্লব যদি ব্যর্থ হতো, তাহলে শেখ

2025-04-18T20:05:17+00:00
2025-04-18T20:05:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জুলাইয়ের বিপ্লব ব্যর্থ হলে আমরা কেউ বাঁচতাম না: শিমুল বিশ্বাস
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৮:০৫ পিএম   (ভিজিট : ১৩৫)
X

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ২৪ জুলাইয়ের বিপ্লব যদি ব্যর্থ হতো, তাহলে শেখ হাসিনা আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দিতেন। সেই বিপ্লবের আদর্শ ধারণ করেই আমাদের আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বগুড়া শহরের চারমাথা ভবেরবাজার ট্রাক টার্মিনালে অনুষ্ঠিত বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিমুল বিশ্বাস বলেন, এই বিপ্লবে প্রাণ দিয়েছেন প্রায় দুই হাজার মানুষ, যাঁদের ৭০ শতাংশই ছিলেন শ্রমজীবী ও দরিদ্র। তাঁদের রক্তের বিনিময়ে যে অর্জন, তা ধরে রাখাই আমাদের দায়িত্ব। যদি আন্দোলন ব্যর্থ হতো, তাহলে আমরা যারা রাজপথে ছিলাম, সবাই হয়তো নিপীড়নের শিকার হতাম।

ভারত প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনো ভারতের তাবেদার ছিল না। অথচ শেখ হাসিনা দেশকে ভারতের করায়ত্ত করতে চেয়েছেন। তবে দেশের শ্রমিক সমাজ রাজপথে থাকলে কোনো অপশক্তিই টিকতে পারবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৭ কোটি ৩৫ লাখ শ্রমিকের মধ্যে ৭০ লাখই পরিবহন খাতের সঙ্গে যুক্ত। শুধু বগুড়াতেই রয়েছে ২১ হাজার মোটর শ্রমিক। শ্রমিকদের ঐক্যই পারে একটি শ্রমিকবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু।

সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রাসেল মণ্ডল এবং সাধারণ সম্পাদক মো. মিন্টু খান প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy