সংস্কারের পর নির্বাচনের দাবিতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ শহরের

2025-04-18T20:33:23+00:00
2025-04-18T20:33:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংস্কারের পর নির্বাচনের দাবিতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালিত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৮:৩৩ পিএম   (ভিজিট : ২৫০)
X

সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, নির্দিষ্ট একটি দল নির্বাচন-নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলেছে। কিন্তু আমাদের রক্তের দাগ এখনও শুকায়নি। আমরা এখনও হত্যার বিচার পাইনি। আপনারা আমাদের রক্তের সঙ্গে বেঈমানি করবে না। শুধুমাত্র নির্বাচনের জন্য আমরা রক্ত দেইনি। দেশের ভবিষ্যৎ বদলানোর জন্য আমরা রক্ত দিয়েছি। আমরা চাচ্ছি আগে এ দেশে খুনি হাসিনার বিচার হবে এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

তারা বলেন, এখনই যদি নির্বাচন হয় তাহলে প্রয়োজনীয় সংস্কার হবে না। যারা এখন নির্বাচন-নির্বাচন করছে তাদের কথা, দিল্লির কথা ও পতিত আওয়ামী লীগের কথার সুর প্রায় এক। তাদের এ কথার কারণে স্বৈরাচারের গন্ধ পাচ্ছি। আপনারা যদি দেশের ভালো চান আপনাদের কাছে যদি দেশ বড় হয়ে থাকে তাহলে ইউনূসের হাতকে শক্তিশালী করেন। আমরা বিপ্লবের মাধ্যমে যে সরকার বসিয়েছি আমরা চাচ্ছি না মৌলিক সংস্কারের আগে নির্বাচন হোক।

কর্মসূচিতে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন, মাস্টার্সের শিক্ষার্থী কামরুল ইসলাম, জুলাইয়ে আহত রাব্বি ইসলাম নিলয়, আহত আকরাম সাঈদ, অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান কৌশিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy