‘আওয়ামী লীগের মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আওয়ামী লীগের ঝটিকা মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

2025-04-19T16:11:10+00:00
2025-04-19T16:11:10+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
‘আওয়ামী লীগের মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৪:১১ পিএম   (ভিজিট : ৩২৯)
X

আওয়ামী লীগের ঝটিকা মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ডিএমপির বিমানবন্দর থানা পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, আমরা চেষ্টা করছি যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে আরও উন্নত করা যায়। আমরা মূলত পরিদর্শন করছি আমাদের পুলিশ সদস্যদের থাকার জায়গা ও খাওয়ার জায়গাগুলো কেমন। তাদের কাছ থেকে কাজ আদায় করতে হলে তাদের থাকা এবং খাওয়ার জায়গার দিকে আমাদের খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার জন্য একই বিভাগে পোস্টিংয়ের বিষয়ে চিন্তা করছে সরকার। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয়, সেক্ষেত্রে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

বিভিন্ন সময়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে পুলিশ সদস্যদের ইনঅ্যাক্টিভ থাকার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ ইতোমধ্যে দুইজনকে ধরেছে। আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা যদি এগুলো ভালোভাবে কন্ট্রোল করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

থানা পরিদর্শনের কারণও তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের পুলিশ সদস্যদের থাকার জায়গা, খাওয়ার জায়গাগুলো কেমন; এগুলো দেখার জন্যই আমরা পরিদর্শন করছি। তাদের কাছ থেকে কাজ আদায় করতে হলে তাদের থাকা এবং খাওয়ার জায়গার দিকে আমাদের খেয়াল রাখতে হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা চেষ্টা করছি, যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে আরও উন্নত করা যায়।’

নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার জন্য একই বিভাগে পোস্টিংয়ের বিষয়ে সরকারের চিন্তা-ভাবনা রয়েছে বলেও জানান উপদেষ্টা।

পুলিশ সদস্যদের বদলি করার পরও তারা বিভিন্ন কর্মক্ষেত্রে যোগদান করছে না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের বদলি হওয়ার পরেও তারা কর্মস্থলে যোগদান করছে না এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy