নরসিংদীতে পৃথক স্থান থেকে মিলল স্বামী-স্ত্রীর লাশ

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীতে মাধবদীর বালুসাইরে নিজঘর থেকে নারীর মরদেহ উদ্ধার ও বাবুরহাটের একটি ভবনের কার্নিশ থেকে ওই নারীর স্বামীর ঝুলন্ত

2025-04-19T17:22:29+00:00
2025-04-19T17:22:29+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
নরসিংদীতে পৃথক স্থান থেকে মিলল স্বামী-স্ত্রীর লাশ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫:২২ পিএম   (ভিজিট : ২৪৯)
X

নরসিংদীতে মাধবদীর বালুসাইরে নিজঘর থেকে নারীর মরদেহ উদ্ধার ও বাবুরহাটের একটি ভবনের কার্নিশ থেকে ওই নারীর স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ (১৯ এপ্রিল) শনিবার দুপুরে স্বামীর মরদেহ উদ্ধার করা হয় এবং গতকাল (শুক্রবার) রাতে নারীর মরদেহ উদ্ধার হয়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন মহিষাশুরা ইউনিয়নের বালুসাইর এলাকায় মানছুরা বেগম (৩৮) নামে এক গৃহবধুকে তার মাদকাসক্ত স্বামী রাজু মিয়া হত্যা করে পালিয়ে যায়।

তারা জানান, পরে স্বজনরা ঘরের তালা ভেঙে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বিছানার ওপর তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাতেই নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে শনিবার দুপুরে বাবুরহাট এলাকায় একটি বহুতল ভবনের কার্নিশে পলাতক স্বামী রাজু মিয়ার ঝুলন্ত মরদেহ মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে মানছুরা বেগমকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় তার স্বামী। রাতেই তার মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে। তবে, যেহেতু আসামী মারা গেছে সেই ক্ষেত্রে মামলার ফাইনাল রিপোর্ট দেয়া হবে।

অপরদিকে বাবুরহাটে একটি বহুতল ভবনের কার্নিশে ঝুলন্ত অবস্থায় ওই পলাতক স্বামীর মরদেহ উদ্ধার করেছে নরসিংদী মডেল থানাধীন শেখেরচর ফাঁড়ীর পুলিশ।

শেখেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাসুদ আলম জানান, দুপুরে বাবুরহাটে একটি বহুতল ভবনের কার্নিশে ঝুলন্ত অবস্থায় রাজু মিয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy