সিরাজগঞ্জে যুবককে হাতুড়িপেটা করে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

প্রতিবেশীর সঙ্গে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিপুল সেখ (৩৫) নামের এক যুবককে হাতুড়িপেটা ও কুপিয়ে হত্যার অভিযোগ

2025-04-19T19:05:59+00:00
2025-04-19T19:05:59+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে যুবককে হাতুড়িপেটা করে হত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৭:০৫ পিএম   (ভিজিট : ১৭৮)
X

প্রতিবেশীর সঙ্গে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিপুল সেখ (৩৫) নামের এক যুবককে হাতুড়িপেটা ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) রাতে শাহজাদপুর পৌরসভার রামবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত বিপুল ওই মহল্লার মাজেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের বাড়ির পাশে একটি বাঁশের মাচা তৈরি করছিলেন বিপুল। এতে একই মহল্লার শহিদুল ইসলাম ও তার লোকজন বাধা দেন। পরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিপুলকে হাতুড়িপেটা ও হাঁসুয়া দিয়ে কোপ দেন তারা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। এরপর রাত ১১টার দিকে মারা যান বিপুল।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, বাড়ির পাশে বাঁশের মাচার তৈরির ঘটনায় কথা কাটাকাটির একপর্যায়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 

তিনি বলেন, আমরা বিষয়টি জানার পর রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িতদের কিছু নাম পাওয়া গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy